রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬


রাজধানীর রমনার মৌচাক এলাকার আনারকলি মার্কেট গলিতে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ও শাহবাগ এলাকার সাবেক কাউন্সিলর (কমিশনার) খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেন, খাজা হাবিবুল্লাহ হাবিব এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে ডিবি।

গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি সালিস বৈঠকের মধ্যে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত নয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এখনো গ্রেফতার হননি। তিনি আগাম জামিনে রয়েছেন।

ঘটনার পর রমনা থানা পুলিশ জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর