রাজধানীর পল্লবীতে দেশিয় অস্ত্রসহ দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।
আটককৃতরা হলো- মোনারুল ইসলাম(১৪) ও মো.রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা। দুজনের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
দুই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহ্উদ্দিন আল-মামুন।
তিনি জানান, পল্লবী থানা দিন সেকশন ১১, টেম্পু স্ট্যান্ড এলাকায় আনুমানিক ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য অস্ত্রসহ মহড়া দিচ্ছিলো। এই সময়ে টহলরত পুলিশ ধাওয়া দিলে দৌড়ে দিক বিদিক পালানোর সময় দুইজনকে চাপাতি সহ আটক করে।