শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা ও বোট জব্দ বাড্ডায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আটক পল্লবীতে অস্ত্রের মহড়া, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬



অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া আরও ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট YI5040-এ তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার তত্ত্বাবধানে এবং দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। দূতাবাস সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের দূতাবাস প্রাঙ্গণ থেকে ত্রিপোলির সরকারি অভ্যর্থনা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়।

প্রত্যাবাসনের আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণ ও সরকারি অভ্যর্থনা কেন্দ্রে বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করার আহ্বান জানান।

দীর্ঘ অপেক্ষা ও নানা প্রতিকূলতার পর দেশে ফেরার সুযোগ পেয়ে প্রত্যাবাসিত অনেক বাংলাদেশি রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম), প্রথম সচিব (শ্রম) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরেও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেন।

প্রি-ডিপার্চার ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বলেন, বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সমন্বয় অব্যাহত রয়েছে।

তিনি মানবিক কারণে প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহযোগিতা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

দেশে ফিরে আসা নাগরিকদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, সমাজের নেতিবাচক মন্তব্য বা অবজ্ঞাকে উপেক্ষা করে পরিবারের সহযোগিতা ও আত্মবিশ্বাস নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে। পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেও তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি দালালচক্রের প্রলোভনে পড়ে কেউ যেন একই ধরনের দুর্ভোগের শিকার না হন, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচারকারী ও দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা এবং আন্তরিক সমন্বয়ের ফলেই এই মানবিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে লিবিয়া সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর