রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রোমে বিমানের ত্রুটি, আটকা যাত্রীরা; ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬


কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণের পর গ্রাউন্ডেড করা হয়েছে। এতে থাকা ২৫৬ যাত্রী দীর্ঘ সময় ধরে দুর্ভোগে পড়েছেন। প্রায় আট ঘণ্টা উড়োজাহাজে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন একজন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তা জানান, রোমে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে এটি গ্রাউন্ডেড করা হয়। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন সম্ভব নয়।

বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে গিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করবেন।

আটকে থাকা একজন যাত্রী বলেন, দীর্ঘ সময় তাঁরা বিমানের ভেতরেই ছিলেন। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাঁদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হচ্ছে।

ওই যাত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের একটি বিমান বিদেশের বিমানবন্দরে সমস্যায় পড়ার পরও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা প্রত্যাশিত সহযোগিতা পাননি। এ কারণে ঢাকা থেকে প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠিয়ে উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের বিষয়ে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজটি ঠিক কখন মেরামত হয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে আজ রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, যার পূর্বনিধারিত ফ্লাইট ছিল রাত ২টা ২০ মিনিট। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর