রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
আগ্নেয়গিরির ছাইয়ে জাকার্তা বিমানবন্দরে ফ্লাইট স্থগিত, বাতিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ১৯ ফ্লাইট এখন মুহূর্তেই গান তৈরি করুন জেমিনিতে হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! ফ্রেডি আদুকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সুলিভান ৩৬ হাজার ফুট উচ্চতায় বিকল এয়ার ইন্ডিয়ার তিন হাইড্রোলিক ব্যবস্থা, আহত ২৪ ‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬



রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার ৫ম তালা একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

রাতেই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতা–কর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গুলশান থানার ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর