ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৯ জন,আদাবরে ৭ জন, শেরেবাংলা নগরে ২ জন,তেজগাঁও থানা ৩ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ১৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সোহেল রানা ( বয়স উল্লেখ নাই), মো.জহির (৪৪),মো.ইয়াকুব (২২),মো. আতিকহাসান (২০),ইমাম হোসেন (২২), মো.জামিল (৪৫),মো.শাহিন মিয়া (৩৫),
মো. মনির হোসেন (৩৩),মো.নাদির আলী (৩৬),মো. শহীদুল্লাহ ওরফে শহীদ (৫৫), মো.কাল্লু মিয়া (৩৯),মো. মনির হোসেন (২১), মো. মাসুদরানা (৫০),মো.জামাল ইসলাম (৩৮) মারুফ ইসলাম (২৫),কাজী মো. রমজান (২০), সার্দ আকন সাঈদ (২০),রাজন (২৩) ও মো. ফরিদ (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. অন্তর (২০),মো. হাসান (৩৭), মনিরুজ্জামান (৩২),মো. ইমরান হোসেন (২৫), সৌরভ (১৯),মো. সাকিব মিয়া (২০) ও মো. ফারুক (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. দুলাল (বয়সে উল্লেখ নাই) ও মো. নয়ন মোল্লা (১৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৬), মো. আজিজ (২৭) ও মো. নাজমুল হোসেন সোহাগ (৩২)
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রতন (৫০), রাহাত আহাম্মদ রনি (২৮),শামিম হোসেন (৩৬),মো. সাগর (২৮),মো. খোরশেদ আলম (৫০) ও মো. আ. জুলহাস (৭০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শিল্পী আক্তার (৪৫),মাহাবুব আলম (৫৬),মো. হাসান (২৪),মো. জিকরুল মিয়া (২৮),মো. তৌহিদ মিয়া (২৬),মো. রবিউল ইসলাম (৩৭),মো. জিহাদ (১৯),মো. মশিউর (২৪),আ. ওদুদ (৩০),কামরুল হাসান (২৫), নুরে আলম (৩৪),মো. রেজাউল ইসলাম জীবন (২২),মো. নাদিম (২১) ও কাজল কান্তি দে (৪৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।