বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে জিল্লার হোসেন বাড়ির পাশের ধান ক্ষেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ক্ষেতের মধ্যে বজ্রপাত হলে জিল্লার হোসেন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনার পর স্থানীয়রা থানায় সংবাদ দেন।

উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর