বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কামারখন্দে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ, বরিশালের জুলফিকার আলী নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে উপজেলা প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ই আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বন কর্মকর্তা  কামরুজ্জামান, মুনলাইট স্কুল এন্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান ও মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান।
 কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিল।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জননন্দিত পত্রিকা দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জেনে ভালো লাগছে। পাঠক নন্দিত দৈনিক করতোয়া সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরইমধ্যে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।
এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন। পরে প্রেসক্লাব চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আবদুল মজিদ, অর্থ সম্পাদক এনামুল হক, সদস্য নাবিউর রহমান (চয়ন), অঞ্জনা চৌধুরী ও নাফিউর রহমান শয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর