বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচ প্রস্তুত করলো ভারত বিশ্ববাজারে তরতর করে বাড়ছে জ্বালানি তেলের দাম একই দিনে সূর্যগ্রহণ ও উল্কাবৃষ্টি লম্বা সময় মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদকঃ / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় বক্তব্য দেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি এবং ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কামাল হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নাটোর জজকোর্টের আইনজীবী বাকী বিল্লাহ রশিদী, গবেষক ও লেখক মাওলানা আজিজুল হক, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ ও কবি আবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সমাজসেবা অফিসার আবু দাউদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামিম হোসেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, পৌর শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কথা তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর