শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে আনসারদের তৎপরতায় ছদ্মবেশী মোবাইল চোর আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ১১৯ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মান অভিমান ভুলে লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জেএমপি আয়নুল হকের ওপর হামলা,গাড়ি ভাংচুর, আহত ৬ ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সলঙ্গায় প্রাথমিকবৃত্তি-এসএসসি-দাখিলে জিপিএ ৫ পাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জেএমপি আয়নুল হকের ওপর হামলা,গাড়ি ভাংচুর, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬



সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। হামলায় এমপি আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পরই সংসদ সদস্য আয়নুল হক গাড়ীতে বসেই ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান। অন্যদিকে হামলার ঘটনার পরই বিএনপি নেতাকর্মীরা ধানগড়া সড়ক অবরোধ ও কয়েকটি স্থানে মিছিল করে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

সংসদ সদস্য ভিপি আয়নুল হক জানান, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বিষয় নিয়ে ধানগড়া বাজার পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বৈঠকে এলাকার মুরুব্বী ও বিএনপি নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে স্থান নির্ধারনের সিদ্ধান্তের কথা বলা হয়। এ সময় বৈঠকে উপস্থিত জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি গাড়ীতে ওঠলে শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার গাড়ীতে হামলা চালিয়ে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। হামলায় তিনি আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ৬জন আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলায় এমপি আঘাত প্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, বিকেলে পৌর বিএনপি, এনসিপিও জামায়াতসহ সকলেই কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বৈঠকের আয়োজন করে। বৈঠকে এমপি বক্তব্য চলাকালে কমিটির মাধ্যমে স্থান নির্ধারনের ঘোষনা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এমপি গাড়ীতে চলে যাবার সময় কেউ পিছন থেকে ঢিল ছুড়লে এমপির গাড়ীর গ্লাস ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর