শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা, ইউরোপজুড়ে বিপর্যয়ের শঙ্কা কিয়েভের

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ইউক্রেনের দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। যার ফলে কেন্দ্রগুলোর বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। কিয়েভ সতর্ক করে বলছে, এর মাধ্যমে পুরো ইউরোপকে বিপর্যয়কর ঘটনার ঝুঁকিতে ফেলা হয়েছে।

ইউক্রেন বলছে, এটি ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত হামলা। খমেলনিটস্কি ও রিভনে নামের এই বিদ্যুৎকেন্দ্রে হামলায় ইতোমধ্যে ১২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এ ধ্বংসযজ্ঞ ইউরোপজুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন, যেসব দেশ সত্যিই পারমাণবিক নিরাপত্তাকে গুরুত্ব দেয়, বিশেষ করে চীন ও ভারত, তাদের রাশিয়াকে এমন অবিবেচক হামলা বন্ধ করতে দাবি জানাতে হবে।

সিবিহা আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপকে পারমাণবিক বিপদে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে জরুরি বৈঠক ডাকতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-র প্রতি আহ্বান জানান।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্বালানি গ্রিডে মস্কোর সর্বশেষ আক্রমণের নিন্দা জানিয়েছেন। রাশিয়ার তেলের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া শীতের আগেই ইউক্রেনের বিদ্যুৎখাত ক্ষতিগ্রস্ত করার পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে। এই হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক নিরাপত্তা উভয়ই গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর