সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একযুগ পর গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি : / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বরিশালের বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে প্রায় একযুগ পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মো. সেরজাহান মুন্সীর ছেলে।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই বানারীপাড়া থানায় মামলা করা হয়। ২০২০ সালের অক্টোবর মাসে রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা রাসেল মুন্সীকে গ্রেপ্তারে র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক বরাবর অভিযানপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর