মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিন ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) ও ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ এবং ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।
এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর