রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক হাসপাতালে দালাল আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১২ গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার বাড়ির ছাদে:ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে খুন, হত্যার পর ওই বাসায় ইয়াবা সেবন ও গোসল করে খুনিরা রাগ থেকেই রোজগারের পথ: হাঁস পালন করে মাসে আয় ৩ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগরীতে নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির আঘাতে মা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ মেহেদী হাসান ওরফে মুন্নাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারালো বঁটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মেহেদী হাসান ওরফে মুন্না তার মা মোছাঃ মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) ও ছোট ভাই মোঃ মৃদুলকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানা তালাইমারী ফাড়ির এসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুন্নাকে আটক করে মারধর করে। পরে পুলিশ আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মৃদুল ও ঘাতক মুন্না হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এবং মা মনোয়ারা টুলু ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মেহেদী হাসান ওরফে মুন্নাকে গ্রেফতার করে। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান জানায়, হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটি জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর