মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে এমপির গাড়ীতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার ফ্রান্সের গ্রামে টর্নেডোর তাণ্ডব: ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৪১ একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল হক যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ৫ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন মোবাইলেই যেভাবে তুলবেন ডিএসএলআরের মতো প্রফেশনাল ছবি মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে ৩ দালাল আটক,প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড চাকরির প্রলোভনে বেকারদের পকেট কাটতো চক্রটি, অবশেষে ৬ জনের সাজা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের টেকনাফে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্রান্সের গ্রামে টর্নেডোর তাণ্ডব: ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৪১

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোমাস গ্রামে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ৪১ জন আহত হয়েছেন এবং শত শত বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন, যিনি বাড়ি ধসে পড়ার সময় আহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার ঘূর্ণিঝড়ের মতো প্রবল বাতাস ঘণ্টায় প্রায় ১১৭ কিলোমিটার (৭৩ মাইল) বেগে আঘাত হানে, যার ফলে ঘরের ছাদ উড়ে যায় এবং আনুমানিক ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রবল ঝড়-বৃষ্টির কারণে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। ইতোমধ্যে বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

অধিকাংশ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২,৮০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই অঞ্চলে তীব্র শিলাবৃষ্টির কারণে ভুয়েল্তা এ এস্পানা সাইক্লিং প্রতিযোগিতার একটি ধাপও বাতিল করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আকাশে ঘূর্ণায়মান টর্নেডো ধীরে ধীরে গ্রামটির দিকে এগিয়ে আসছে। পোমাস গ্রামে উল্টে যাওয়া গাছ, ভাঙা গাড়ি ও ধ্বংসস্তূপের চিত্রও দেখা গেছে।

ট্রান্সপোর্ট মন্ত্রী জানিয়েছেন, বর্দো, মার্সেই, নিস, তুলুজসহ একাধিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়েছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর