শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত শেরপুরে পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত, স্থানীয়দের দাবি সংখ্যা অর্ধশত ভোলায় মিয়ানমারে পাচারের পথে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী যাত্রীসেবার মানোন্নয়ন ও গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত ​আর্টিলারি সম্মেলনে সেনাপ্রধান: আধুনিক প্রযুক্তির ওপর জোর আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভেঙে ফেলা হবে পুরোনো ভবন, সাবেক শিক্ষার্থীদের স্মৃতি ছুঁয়ে দেখার আহ্বান নটর ডেমের

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

নটর ডেম কলেজের ঐতিহ্যবাহী ও মূল ‘হ্যারিংটন ভবনটি’ ভেঙে ফেলার আগে সাবেক শিক্ষার্থীদের (NDC Alumni) পুরোনো ক্লাসরুম আর প্রাঙ্গণের স্মৃতিগুলো শেষবারের মতো ছুঁয়ে দেখার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘোষণা সাবেকদের মধ্যে গভীর অনুভূতি তৈরি করেছে।

মঙ্গলবার সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও।

তিনি জানান, কলেজের পুরোনো ও মূল ভবনটি ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণ করা হবে। এই স্থানে ৮ তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে ।

অধ্যক্ষ তার বার্তায় স্মরণ করিয়ে দেন, অজস্র সাবেক শিক্ষার্থী এই ঐতিহাসিক ভবনের শ্রেণিকক্ষে পড়াশোনা করেছেন এবং এর প্রতিটি কোণে জমে রয়েছে তাদের অসংখ্য অমূল্য স্মৃতি। সেই স্মৃতিগুলোকে আরেকবার জীবন্ত করে তুলতে এবং ক্যাম্পাসের ছবি তুলে ভালোবাসার চিহ্নটুকু ফ্রেমবন্দি করে রাখতে কলেজ কর্তৃপক্ষ সাবেকদের সাদর আমন্ত্রণ জানিয়েছে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্য ও স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সাবেক সন্তানদের আবারও প্রাঙ্গণে স্বাগত জানাতে পরম আগ্রহে অপেক্ষা করছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর