বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাখুয়া এলাকায় শাহ সিমেন্টবাহী ট্রাকের চাপায় খালিদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাখুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ হোসেন উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামন গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবর রহমান জানান, খালিদ হোসেন মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় শাহ সিমেন্টবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর