মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই বন্দরের একটি ভাড়া বাসায় ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করেন মনির হোসেন। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত মঙ্গলবার মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর