মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় ফরম বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিলে এবং উপজেলা বিএনপি তার জবাব পাঠালে স্থানীয় রাজনীতিতে চরম বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। জেলা ও উপজেলার এই চিঠি চালাচালির ঘটনায় ফরম সংগ্রহকারী মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে চরম হতাশা ও বিভ্রান্তি বিরাজ করছে।
​
দলীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিয়া দলীয় প্যাডে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি ফরমের নির্ধারিত মূল্য ধরা হয় ৫ হাজার টাকা। আর জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা। ​উপজেলা বিএনপি সূত্রে নিশ্চিত করা হয়েছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মোট ৩৭ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফরম বিক্রি বাবদ উপজেলা বিএনপি মোট ১ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করে।
​
তবে পুরো প্রক্রিয়াটি কেন্দ্রীয় বিএনপির সুনির্দিষ্ট নীতিমালার পরিপন্থী মর্মে অভিযোগ তোলে জেলা নেতৃত্ব। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ যৌথ স্বাক্ষরিত একটি চিঠি উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়াকে পাঠায়।
​উক্ত পত্রে উল্লেখ করা হয়, কোনো সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে এই মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে, তার সুস্পষ্ট ও লিখিত ব্যাখ্যা চিঠিপত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির কাছে দাখিল করতে হবে।
​
জেলা বিএনপির চিঠির জবাবে উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়া একটি যৌথ ব্যাখ্যা দাখিল করেন। জবাবে তাঁরা উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত ও নির্দেশনার আলোকেই উলিপুর উপজেলা বিএনপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছিল।
​জেলা ও উপজেলা বিএনপির মধ্যে এই প্রকাশ্য অবস্থানগত বিরোধে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীদের মাঝে গভীর অসন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, উভয় পক্ষই একে অপরকে দায়ী করতে গিয়ে কেন্দ্রকে একপ্রকার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।
​
সার্বিক পরিস্থিতি নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য মোঃ ইদ্রিস আলী  জানান, মূলত জেলা বিএনপির সাথে উপজেলা বিএনপির মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবেই এই অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়েছে।
​তিনি আরো বলেন, “কেন্দ্রীয় পর্যায় থেকে দ্রুত কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া না হলে স্থানীয় পর্যায়ে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এর একটি বিরূপ ও নেতিবাচক প্রভাব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ফলাফলের ওপর পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর