বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোটরসাইকেলের ট্যাংকি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধা শহরে একটি মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের জিরো পয়েন্টের পুরোনো জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মোড়ে দায়িত্ব পালনকালে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশের টিএসআই হযরত আলী ও গৌতম। সংকেত পেয়ে চালক কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি সড়কে ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে মোটরসাইকেলের সিট খুলে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ও পাশের কভারে লুকিয়ে রাখা ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটির চালককে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর