বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঠাকুরগাঁও উপনির্বাচন: নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সদর উপজেলায় ঠাকুরগাঁও-এর যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা, রুহিয়া উপজেলায় ঠাকুরগাঁও-এর সিভিল জজ মো. তোসিকুল আলম এবং ভূল্লী উপজেলায় রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তাগণ নির্বাচনি দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্ত কর্মকর্তাগণ নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

এদিকে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাগণের সহিত পুলিশ বাহিনীর তিনজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য পুলিশ কমিশনার বা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছে ইসি।

এছাড়াও, কোন অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটি কাজে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জ-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে ৮ হাজার ৩২২ জন নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর