বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব

অনলাইন ডেস্ক: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়েছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। সাতজন অ্যাথলেটের এই হিটে বাংলাদেশের স্প্রিন্টার দৌড়েছেন পাঁচ নম্বর লেনে। একই হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও।

নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। এর বাইরে ছয় হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারীও পরের পর্বের টিকিট পান।

নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। ওই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড। ফলে হিটের শীর্ষ তিনে না থাকলেও সব হিট মিলিয়ে সেরা টাইমিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে এদিন কোনোটিই ছুঁতে পারেননি তিনি। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সব মিলিয়ে ২২তম অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন বাংলাদেশের দ্রুততম মানব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর