মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ খাষকাউলিয়া ইউপিতে দুস্থদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার আনুশকার এক অর্ডারেই বদলে যায় রেস্তোরাঁর ভাগ্য এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা গুগল ফটোসে নতুন ৫ সুবিধা নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর গুলশানে এনসিসি ব্যাংক ভবনের ৭ তলায় বিদেশি মদের গুদাম, ৬১ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার আদাবরে বাড়ি দখলের মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে দুজন আহত, গ্রেফতার ১০ প্রকৃতির ভাষা ক্যামেরায় ধরছেন যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাষকাউলিয়া ইউপিতে দুস্থদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সম্বলহীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাষকাউলিয়া ইউনিয়নের ১৬৭ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ আয়োজনে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জনপ্রতি ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো, আমিনুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান (হাবলু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ, সচিব মনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, ইউপি সদস্য আব্দুল্লাহ, সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

একিকে সুষ্ঠু ও জবাবদিহিমূলক পরিবেশে চাল বিতরণ হওয়ায় উপকারভোগী অসহায় ও সম্বলহীন পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর