সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জেলা পরিষদের উদ্যোগে ৫৫১টি মন্ডপে ৫৫ লক্ষাধিক টাকা বিতরন

নিজস্ব প্রতিবেদকঃ / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে ৫৫১টি মন্ডপে ৫৫ লক্ষাধিক টাকার চেক বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমীতে মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে এ চেক বিতরন করা হয়। জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট অমরকৃষ্ণ দাস ও জেলা পুজাা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলার ৫৫১টি মন্ডপের পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা ও অধিকার সবার’ শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে মাথা উচু করে বসবাস করবে। দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠ ও শান্তিপুর্ন করতে বিএনপি সরকার আর্থিক ও আইনশৃংখলাসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর