সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবে ৫৯ বিজিবি’র নিরাপত্তা জোরদার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিক্ষোভে উত্তাল ফ্রান্স: সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী হাড় মজবুত করতে পারে লবঙ্গ সকালে জিরা পানি পানের উপকারিতা জেনে নিন গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা ২০৩৫ সালের মধ্যে অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হবে বেইজিং
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

অনলাইন ডেস্ক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
-আকাঙ্ক্ষা চৌধুরী। সংগৃহীত ছবি

ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি।

আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮ বছর। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীলতার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।

মডেলটির ভাষ্য, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে নিতে আসেননি আয়োজকেরা। অথচ ততক্ষণে তাঁর অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের দলের সদস্যরা সঙ্গে না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না বলে জানালেও আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি বলে দাবি আকাঙ্ক্ষার। উল্টো তাঁর পরিস্থিতি নিয়ে হাসাহাসি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটিকে ‘অপহরণ’-এর সঙ্গে তুলনা করে আকাঙ্ক্ষা জানান, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন তিনি। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

পুরো ঘটনায় আয়োজকদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হলেও শিল্পী হিসেবে প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও পারিশ্রমিক নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর