সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১

অনলাইন ডেস্ক: / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল-মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। রবিবার স্থানীয় সময় এই তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। তবে চুক্তির পরও লিতানি নদীর দক্ষিণে এখনো আটটি স্থানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও পূর্ব লেবাননে প্রায় নিয়মিতভাবেই বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হচ্ছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনের বেশি।

চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত লেবানন মোট ৪ হাজার ৫২৭টি ইসরায়েলি লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ৮৩৬টি বিমান হামলা, ১৯২টি আর্টিলারি আক্রমণ, ২৫৯টি স্থল অনুপ্রবেশ, ১১৭টি ধ্বংসযজ্ঞ, ১১৬টি দাহ্য অস্ত্র ব্যবহার, ৩৮৫টি বিস্ফোরণ এবং ৪৩৫টি গুলিবর্ষণসংক্রান্ত ঘটনা।

সূত্র: শাফাক নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর