রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট গ্রহণ ইসরায়েলে কারাগারের ছবি তোলার অভিযোগে দুই জার্মান নাগরিক আটক শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা, মধ্যরাতে কবর খুঁড়ে দাফন করলেন মেয়ে-বোনেরা নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত গ্রেফতার ৫: মধুফাঁদ চক্রের মূল হোতা মামা, সঙ্গী ভাগনে ও তার স্ত্রী, যেভাবে ফাঁদে ফেলত বিত্তবান পুরুষদের দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩৪ মামলার আসামি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

নোয়াখালী প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে বাম পা ও রানে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে রয়েছেন। শনিবার রাতে তিনি বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পা ও রানে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। ওই সময় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর