সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকার মিরপুরে ‘তারুণ্যের উৎসব আয়োজন করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫



ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম ‘তারুণ্যের উৎসব–২০২৫’। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতেই এ আয়োজন।

কর্মশালায় আসন্ন নির্বাচনে কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনি প্রক্রিয়া, ভোটাধিকার প্রয়োগ, গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এতে কলেজটির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের নাগরিক দায়িত্ববোধ, নির্বাচনি সচেতনতা ও সামাজিক প্রতিশ্রুতিবোধ জোরদার করাই কর্মশালার মূল লক্ষ্য ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর