বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫


প্রকাশ্যে গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ আসর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। শোকাহত উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান।

জানাজায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ইউনিটের নেতারা। হঠাৎ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্য গুলিতে কিবরিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলীয় নেতারা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন কিবরিয়া। তার মৃত্যুতে এলাকায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও শোক বিরাজ করছে।

জানাজা শেষে তাকে কালশি কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ করা যায়,পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় ঘটে এই ঘটনা। এসময় হামলাকারীরা পালানোর সময় রিকশা দ্রুত না চালানোয় রিকশা চালককেও গুলি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর