সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫



রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা (৫৬), মিরপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম লিটন (৫৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. মাহাবুল আকন্দ (২০), নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাব উদ্দীন (৬০) ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

ডিবির বরাতে তিনি আরও বলেন, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর