বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এএসআই আহত

অনলাইন ডেস্ক: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি-মোট তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণ ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর