রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনাজ বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫



নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বহু মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাম্মৎ শাহনাজ বেগম ওরফে শাহানাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব১১, সিপিসি-৩।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন বিকালে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, শাহনাজ বেগমের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ২০১৭ সালের বেগমগঞ্জ থানার মামলা নং-১২ (জিআর ২২৪৩/১৭)–এ আদালত তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ তার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের অনুসন্ধান জোরদার করে। এক সময় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে শাহনাজ নিজের পরিচয় ও সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর