শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাম উপসর্গে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে দীর্ঘ সময় পড়েও থামছে না হামের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে হাম উপসর্গে ভর্তি হচ্ছে শিশুরা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মারা যাওয়া দুই শিশুই মেয়ে। একজনের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলায়। বয়স ১০ মাস। আরেকজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। বয়স ৭ মাস। তাদের হামের পাশাপাশি অন্যান্য শারিরীক জটিলতা ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ শিশু হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ১৬৪ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৬ হাজার ৮১২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর