মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অসুস্থ দলীয় কর্মীর পাশে বিএনপি নেতা বাচ্চু

নিজস্ব প্রতিবেদকঃ / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী মহল্লার বিএনপি দলীয় চার কর্মীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি প্রার্থী সাইদুর রহমান বাচ্চু। শনিবার দুপুরে চেম্বারের ভোট চাইতে বের হয়ে হঠাৎ জানতে পারেন শহরের রেলওয়ে কলোনী মহল্লার চারজন দলীয় নেতাকর্মী দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বিছানাগত রয়েছেন। তাৎক্ষনিক তিনি চার কর্মীর বাড়ীতে গিয়ে তাদের অসুস্থতার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন। বিএনপি নেতাকে দীর্ঘদিন সামনে পেয়ে অসুস্থজনিত রোগীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আওয়ামীলীগের দ্বারা নির্যাতিত যারা পঙ্গুত্ববরন করে ঘরে বসবাস করছে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হবে। অসুস্থ কর্মীদের মধ্যে জাকির হোসেন প্রদীপ ও মনিরুজ্জামান মনি পা ভেঙ্গে দীর্ঘদিন যাবত বিছানাগত রয়েছে। এছাড়াও মুন্নার পায়ের ঘা জনিত কারনে তা পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আরেক কর্মী আব্দুল সেখ নানা রোগ ও বয়স্কজনিত কারনে হাটা-চলাফেরা করতে পারছে না। এ সময় রেলওয়ে কলোনী মহল্লার বিএনপি-ছাত্রদল ও যুবদল ও মহিলাদলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর