শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৪ মহাখালী বাস টার্মিনালে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; থানায় মামলা দায়ের উল্লাপাড়ার পথে প্রান্তরে ঘুরে বাদাম বিক্রি, ৪২ বছর ধরে জীবনযুদ্ধে জমিন ইসলাম ৮ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানাধীন পিডি এখন নেসকোর এমডি: অব্যবস্থাপনায় অচল উত্তরবঙ্গের বিদ্যুৎ সেবা ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২৩৮৫ মামলা নিষ্পত্তি ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আজকের বাজারে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-ফাইল ছবি।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের বড় দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এতে একবারে ভরিতে দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে এমন হ্রাস দেখা যায়নি। তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

আজ শুক্রবারও (২৪ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

স্বর্ণের আজকের বাজারদর

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা

স্বর্ণের দামের পাশাপাশি কমেছে রুপার দামও।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। যা ছিল প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা। তারমানে ৭৩৫ টাকা কমেছে ভরিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর