বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওসি নিয়োগ কীভাবে হবে? জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জেলাগুলোর আইনশৃঙ্খলা বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের লটারি করা হয়েছে। এ ক্ষেত্রে মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। এসপিদের মতো ওসি নিয়োগও হবে লটারির মাধ্যমে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। যদি কেউ দুর্নীতি পেয়ে থাকে সেটা প্রচারের অনুরোধ করছি। উপদেষ্টা হিসেবে আমার দুর্নীতি পেলেও প্রচার করতে হবে।

উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারে সে চেষ্টা করছে সরকার। কোনোভাবেই সারের দাম আর বাড়বে না, অন্তত এই সরকার থাকা অবস্থায় কৃষকের সার নিয়ে ভোগান্তি হবে না। কিছু ব্যবসায়ী সারের দাম বাড়ার জন্য কৃত্রিম সংকট তৈরি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগেও কোনো বাণিজ্য হবে না। এখানেও যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর