বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারী ছদ্মবেশে প্রেমের ফাঁদ, অতঃপর ব্ল্যাকমেইল: রংপুরে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫




নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নগ্ন ছবি–ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রংপুরে প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আজম আলী ও মো. সাফায়েত হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) রাত প্রায় ১০টা ১০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কলেজ রোডের বনানী পাড়া এলাকায় এটিইউর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় প্রতারণায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

পুলিশ জানায়, ডিএমপি উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় দায়ের হওয়া মামলা (নং—১৯, তারিখ—১৬ নভেম্বর ২০২৫) তদন্তের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পরিচয়ে বন্ধুত্ব করে বিভিন্ন ব্যক্তির নগ্ন ছবি–ভিডিও সংগ্রহের পর সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করত চক্রটি।

উত্তরা পশ্চিম থানার অধিযাচন পত্র এবং এটিইউ অ্যাপে পাওয়া অভিযোগ বিশ্লেষণ করে অর্গানাইজড ক্রাইম শাখা ও এটিইউর রংপুর বিভাগীয় কার্যালয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রতারণা চক্রের মূলহোতা আজম আলীসহ দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর