বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩৫৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩৫৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি সাত লক্ষ ৯৮ হাজার দুইশত পঞ্চান্ন মিটার অবৈধ জাল, ৫ হাজার ৯০ কেজি মাছ, ৫০ হাজার) পিস বাগদা চিংড়ি পোনা, ২৬০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৩৪ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এ সময় ৬টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩৫৭ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৬২টি মৎস্য আইন, ১৯টি বেপরোয়া গতি আইন, ৩টি অপমৃত্যু, ২টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৮৯টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর