শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযানটি পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন–মো. রনি আকন্দ, মো. আকাশ, মো. জাকির, বিল্লাল হোসেন, মো. ইউসূফ, তানজিল খান, সাফিন বিন সাত্তার, গোলাম কিবরিয়া, মো. জনি, নয়ন সরদার, মোখছেদুল মমিন, তাজিম মিয়া, জয়নাল আবেদীন ও মো. রনি গাজী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এই ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৬ জন ও ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধের ৮ জন আসামি রয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর