শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতারকৃতরা হলেন— রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) ও ওমং থাইং চাকমা (৪২)। তাদের সবার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকাগামী ডলফিন পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

ডিএনসি জানায়, ভোর ৪টা ৪০ মিনিটে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। বাসের ভেতরে নির্দিষ্ট আসনে বসা অবস্থায় তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় ডিএনসি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কক্সবাজার থেকে সরাসরি ঢাকা না এসে প্রথমে রাঙামাটি হয়ে বিভিন্ন রুট ব্যবহার করত বলেও জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর