বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ১৫ কেজি অবৈধ গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ( ১৭ ডিসেম্বর) বেলা আনুমানিক ৬টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী সুফিয়া প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকালে
৬ কেজি ও ৯ কেজি মোট ১৫ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,মো. সাগর মাঝি (৩৫),
সুকুমার চন্দ্র শীল (৫০) ও সুচিত্রা রানী শীল (৪৫)।

ঐদিন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএনসি আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর