শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৩টি অবৈধ ট্রলিং বোটসহ ৫৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫



কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

অপরদিকে, ১৭ ডিসেম্বর বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর