রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা চাঁদ

রাজশাহী প্রতিনিধি: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনরেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পের বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
চারঘাট উপজেলা বিএনপির সভপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর