বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৫ বছরেও না ফিরলে ‘গুম’ ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, এর ফলে গুম হওয়া ব্যক্তি কমপক্ষে ৫ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে।

এ ছাড়া সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ এর জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে।

প্রেস উইং থেকে আরও বলা হয়, ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পুর্বানুমতি ব্যাতিরেকে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর