রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শরীফ ওসমান হাদি মরদেহ:বিমানবন্দরে ৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫



ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সরকারি সূত্র জানায়, বিমানবন্দরে অঙ্গীভূত আনসার গার্ডের নিয়মিত প্রায় ৫০০ সদস্যের পাশাপাশি আনসার মহাপরিচালকের নির্দেশনায় অতিরিক্ত ২৮০ জন ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সদস্য সিআইপি গেট,অ্যারাইভাল ক্যানোপি, ডোমেস্টিক ড্রাইভওয়েসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আনসার সদস্যদেরও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর উপ-পরিচালক মো. আতিকুজ্জামান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে দীর্ঘ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এসব বিবেচনায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আগামীকাল জাতীয় সংসদ ভবন এলাকায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যক আনসার ও টিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর