মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে ডিএনসিসির পরিত্যক্ত ভবন থেকে ৩টি বিদেশি অস্ত্র-৭৩ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর মিরপুরের প্যারিস রোড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একটি পরিত্যক্ত ভবন থেকে তিনটি বিদেশি অস্ত্র ও ৭৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

একইদিনে পল্লবী থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানের নেতৃত্বে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মিরপুর প্যারিস রোডে অবস্থিত ডিএনসিসির একটি পরিত্যক্ত ভবনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযানে ভবনটির তৃতীয় তলা থেকে তিনটি বিদেশি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি এ. কে. এম. আলমগীর জাহান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর