বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচার কালে সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

এ সময় পাচারের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়। জব্দকৃত বোট, সিমেন্ট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, চোরাচালান ও অবৈধ পাচার রোধে উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর