রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশের কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার(২০ ডিসেম্বর) সকালে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আগেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইউনিফর্ম ও সাদাপোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে এক হাজার বডি ওর্ন ক্যামেরা।

ডিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। জানাজা ও পরবর্তী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার রাতে হাদির মরদেহ ঢাকায় আনা হয়। আজ তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর