সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সানোয়ার হোসেন : / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

“মানুষের পাশে, মানবতার পথে, এক স্বপ্ন এক নাম” এই স্লোগানে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রফেসর ড. এম এ মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে শাহজাদপুর চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা সেবার অংশ হিসেবে আউটডোরে এক হাজার রোগীকে সেবা প্রদান, চার শতাধিক রোগীর ছানি অপারেশন, ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী,শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,উপজেলা বিএনপি’র সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর