রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আজ সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া।

‘শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। আমার বয়স ৭৭। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।

সোমবার ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে রাজধানীতে এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করেছে।

মির্জা ফখরুল বলেন, ‌‘অত্যন্ত পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র, আজ সেই জায়গায় আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘তাই আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা এই বাংলাদেশকে সত্যি অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের কাছে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একটা প্রতিবাদ সভা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর